ঢাকা ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

কাবুলে বোমা হামলায় ছয় সাংবাদিকসহ নিহত ২১

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া বোমা হামলায় ছয় সাংবাদিকসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আফগানিস্তানের স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে এই খবর দিয়েছে আল জাজিরা।

সোমবার সকালে আফগানিস্তানের রাজধানীর শাশ দারাক এলাকায় এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

জাতীয় নিরাপত্তা অধিদপ্তর (এনডিএস) এর কাছাকাছি প্রথম আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে টোলো নিউজ।

এর ২০ মিনিট পর যখন হতাহতদের উদ্ধার ও চিকিৎসার জন্য সেখানে মেডিকেল টিম কাজ করছিল এবং সাংবাদিকরা ছবি তুলছিলেন। ঠিক তখনই আরেকটি বোমা বিস্ফোরণ করা হয়। এসময় ছয় সাংবাদিক নিহত হন।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এ হামলায় ২১ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

কাবুল কর্মরত আল জাজিরার সংবাদদাতা জেনিফার গ্লাসে বলেন, প্রথম বিস্ফোরণের ছবি তোলা এবং তথ্য জোগাড়ের সময় সেখানে আবার বোমা বিস্ফোরণ হলে সাংবাদিকরা নিহত হন।

কাবুলে কর্মরত ফরাসি সংবাদ সংস্থা এএফপির প্রধান ফটোগ্রাফার শাহ মারাই নিহত সাংবাদিকদের মধ্যে একজন। এখবর নিশ্চিত করেছে এএফপি। এছাড়া আল জাজিরার একজন ফটোগ্রাফার আহত হয়েছেন।

এছাড়া এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে এখন পর্যন্ত হামলায় দায় নেয়নি কোনো জঙ্গি গোষ্ঠী।

আল জাজিরার সংবাদদাতা জানান, ‘যে স্থানটিতে হামলা হয়েছে সেটি ন্যাটোর হেডকোয়ার্টারের খুব কাছে। এবং এ স্থানটি প্রচুর নিরাপত্তাবেষ্টিত। তবে এসব নিরাপত্তাকর্মীরা হামলা ঠেকাতে সমর্থ হয়নি।’

গত সপ্তাহে কাবুলের কয়েকটি ভোটকেন্দ্রে আত্মঘাতী হামলায় অন্তত ৫৭ জন নিহত হন। এবং শতাধিত আহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

কাবুলে বোমা হামলায় ছয় সাংবাদিকসহ নিহত ২১

আপডেট সময় ০১:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮