ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু

সীমানা পুনঃনির্ধারণ নিয়ে আজ ইসির চূড়ান্ত বৈঠক

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ সংসদ নির্বাচনের প্রস্তাবিত সীমানা পুনঃনির্ধারণসংক্রান্ত দাবি-আপত্তির বিষয়ে শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন। গত ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত শুনানি চলে। আজ সোমবার সেই দাবি-আপত্তি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আনুষ্ঠানিক বৈঠকে বসবে ইসি।আজকের কমিশন সভায় চূড়ান্ত গেজেট প্রকাশের পরিকল্পনা রয়েছে।

যে ৬০ আসনের বিষয়ে শুনানি হয়েছে সেগুলো হলো- নীলফামারী-৩, রংপুর-১-৩, কুড়িগ্রাম-৪, চাঁপাইনবাবগঞ্জ-১, সিরাজগঞ্জ-১-২, পাবনা-১-২, বরগুনা-১, পিরোজপুর-১-২-৩, যশোর-৪, মগুরা-১-২, নড়াইল-১-২, খুলনা-৪, সাতক্ষীরা-৩-৪, সিলেট-২-৩, মৌলভীবাজার-২-৪, জামালপুর-৪, ব্রাহ্মণবাড়িয়া-১-৩-৫-৬, কুমিল্লা-১-২-৬-৯-১০, নোয়াখালি-১-৪-৫, লক্ষীপুর-২, চট্টগ্রাম-৭-১৪, মানিকগঞ্জ-২, ঢাকা-১-২-৩-৭-১৪-১৮-১৯, (ঢাকা-২ আসনের সঙ্গে-৩ ও ৩ আসনের সঙ্গে-১৯ নিয়ে আবেদন ছিল) নরসিংদী-১, গাজীপুর-২-৩-৫, নারয়ণগঞ্জ-২-৪, ফরিদপুর-২-৪ ও শরিয়তপুর-২-৩।

এর আগে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, এবার ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৪০টি আসনে পরিবর্তন এনেছে কমিশন। বাকি ২৬০টি আসনে দশম সংসদের সীমানা বহাল রাখা হয়। কিন্তু আপত্তি আবেদন এসেছে ৬০টি আসনের বিষয়ে।

৬০টি আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্তের আপত্তি চেয়ে ৪০৭টি আবেদন পড়ে; বাকি ২২৪টি আবেদন ইসির প্রস্তাবিত সীমানার পক্ষে সমর্থন জানিয়ে এসেছিল। বর্তমান সীমানা পরিবর্তন চেয়ে আবেদনের মধ্যে রংপুরে ৬২টি, রাজশাহীতে ৪৫টি, খুলনায় ৪৩টি, বরিশালে আটটি, ঢাকায় ৮২টি, সিলেটে ১৩২টি ও চট্টগ্রামে ৩২টি। তবে ময়মনসিংহে কোনো আপত্তি আবেদন পড়েনি। গত ১৪ মার্চ ১৬টি জেলার ৩৮টি আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া তালিকা প্রকাশ করে ইসি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে জনসংখ্যার চেয়ে প্রশাসনিক অখণ্ডতা রক্ষার ওপর বেশি জোর দেয় ইসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

সীমানা পুনঃনির্ধারণ নিয়ে আজ ইসির চূড়ান্ত বৈঠক

আপডেট সময় ১১:১৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮