ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরাজগঞ্জে কারাগারে নেয়ার পথে পালাল দুই আসামি

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের শাহজাদপুর আদালত থেকে কারাগারে নেয়ার পথে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ পরিহিত দুই আসামি পালিয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য ক্লোজড হয়েছে।

ওই দুই আসামিসহ চারজনকে গত শনিবার বিকালে শাহজাদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে সিএনজি আটোরিকশা যোগে সিরাজগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল।

পথে দুর্গাপুর এলাকায় সড়ক ভাঙ্গা থাকার কারণে সিএনজিটির গতি কিছুটা কমে যাওয়ার সুযোগে ওই দুই আসামি সিএনজি থেকে লাফিয়ে পালিয়ে যায়।

পলাতক দুই আসামিরা হলেন শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রামের মৃত দুলাল শেখের ছেলে চান্নু শেখ (২৫) ও কান্দাপাড়া গ্রামের শহীদ আলীর ছেলে আতাউর রমহান আতা (৩৪)।

এ ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে শাহজাদপুর আদালতের দুই সদস্যকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন কনস্টেবল আব্দুল হাই ও বিদ্যুৎ কুমার। সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক বাবুল উদ্দিন সরদার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোর্ট সূত্রে জানা যায়, মোট চরজন আসামিকে দু’জন কনস্টেবল মিলে সিএনজিচালিত অটোরিকশা যোগে জেলা কারাগারে নিয়ে যাচ্ছিলেন। এ সময় পথে সিএনজির গতি কিছুটা রোধ হলে দুই আসামি সিএনজি থেকে লাফিয়ে পালিয়ে যান।

ঘটনার পর থেকেই কোর্ট ও শাহজাদপুর থানা পুলিশ তাদের পুনরায় গ্রেফতারে অভিযান শুরু করে। সন্ধ্যার পর পলাতক আসামি আতাউর রহমান আতাকে পৌর এলাকা থেকে হ্যান্ডকাপসহ গ্রেফতার করা হয় বলে জানান শাহজাদপুর আমলী আদালতের পরিদর্শক প্রদ্যুৎ কর। তিনি জানান, অপর জনকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি পলাতক রয়েছেন।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হুদা রাকিব জানান, মাদক ও চুরিসহ নিয়মিত মামলার চার আসামিকে শাহজাদপুর আমলি আদালতে পাঠানো হয়। সেখান থেকে জেলা কারাগারে নেয়ার পথে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, হ্যান্ডকাপসহ আসামি পলায়নের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় শাহজাদপুর আমলি আদালতের দায়িত্বপ্রাপ্ত কোর্ট পরিদর্শক (সিএসআই) প্রদ্যুত কর, জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) আতাউর রহমান এবং শাহজাদপুর থানার ওসি খাজা মো. গোলাম কিবরিয়া ও পরিদর্শক (তদন্ত) রাকিবুল হুদার দায়িত্বে অবহেলা বা গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে কারাগারে নেয়ার পথে পালাল দুই আসামি

আপডেট সময় ১০:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮