ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই সিটিতে নির্বাচনী পরিবেশ নেই, অস্ত্রের ছড়াছড়ি: বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে এখনও পর্যন্ত ইসি নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি বলে অভিযোগ করেছে বিএনপি।

রোববার দুপুরে নয়াপল্টন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

রিজভী বলেন, নির্বাচনী প্রচার শুরু হলেও দুই সিটিতে ক্ষমতাসীনদের বৈধ ও অবৈধ অস্ত্রের ছড়াছড়ি। সন্ত্রাসীরা এলাকায় দাবড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ দলটির।

নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, দুই সিটিতে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা ছড়ানোর অভিযোগ এবং প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ইসিতে জমা দিলেও নির্বাচন কমিশন অন্ধের ভূমিকা পালন করছে।

দুই সিটিতে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি ও ২০-দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে বলে দাবি করেন রিজভী।

তিনি বলেন, শুধু তাই নয়, বিএনপির নেতাকর্মীদের ক্রসফায়ারের ভয় দেখানো হচ্ছে। এ ছাড়া তাদের বিনা কারণে গ্রেফতার করছে পুলিশ। গত দুদিন আগে গাজীপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ এসএম সানাউল্লাহসহ ৪৫ নেতাকর্মী ২০-দলীয় জোট প্রার্থী হাসানউদ্দিন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারের সময় তাদের গ্রেফতার করা হয়েছে।

গাজীপুরের পুলিশ এখন ‘ভয়ঙ্কর’ আতঙ্কের নাম উল্লেখ করে রিজভী বলেন, ‘এ আতঙ্কের মহানায়ক হচ্ছে- এসপি হারুন। যার হাতে বিরোধী দলের এমপি থেকে শুরু করে তৃণমূলের কর্মী পর্যন্ত নিপীড়ন নির্যাতন ও আর্থিক শোষণের শিকার হয়েছে। আমি অবিলম্বে গাজীপুরের এসপি হারুনের প্রত্যাহার দাবি করছি।

এ সময় দুই সিটিতে নির্বাচনের সাত দিন আগে সেনা মোতায়েনের দাবি জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই সিটিতে নির্বাচনী পরিবেশ নেই, অস্ত্রের ছড়াছড়ি: বিএনপি

আপডেট সময় ০৫:৩৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮