ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা

শ্রেণিকক্ষে একে একে ঢলে পড়ল ১০ ছাত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গণহিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে একে একে ১০ ছাত্রী ঢলে পড়ে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। অসুস্থ ওই ছাত্রীদের দ্রুত সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থরা হলো নবম শ্রেণির ছাত্রী সায়মা আক্তার, সামিয়া আক্তার ও জান্নাতুল ফেরদৌস, সপ্তম শ্রেণির জাহিদা সুলতানা জ্যোতি, রূপসা আক্তার, মিথিলা এবং পঞ্চম শ্রেণির সানজানা হক, তাহারিন, লামিয়া আক্তার ও ঐশি।

হাসপাতাল ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে নবম শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার (১৪) হঠাৎ শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ে এবং পরপর অন্য ছাত্রীরাও একে একে অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারায়। বেশি অসুস্থ হয়ে পড়া ছাত্রী সামিয়া ও লামিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান জানান, কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় শনিবারের জন্য সব শ্রেণির পাঠদান বন্ধ রাখা হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ননী গোপাল রায় জানান, অসুস্থ ছাত্রীরা মাস সাইকোলজিক্যাল ইলনেসে আক্রান্ত, তাদের চিকিৎসা দেয়ার পর কয়েকজন সুস্থ হয়ে উঠছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ

শ্রেণিকক্ষে একে একে ঢলে পড়ল ১০ ছাত্রী

আপডেট সময় ০৫:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮