ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধে ছিনতাইকারী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন, যিনি মাদক চোরাকারবারি ও ছিনতাইকারী বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। তার নাম আব্দুস সালাম ওরফে কালা চাঁন।

শুক্রবার মধ্যরাতে নগরীর কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা মাছবাজার এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে পৌনে দুইটার দিকে নগরীর পাটগুদাম র‌্যালির মোড় এলাকা থেকে কালা চাঁনকে ৫০ পিস ইয়াবা ও একটি ধারালো ছুরিসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে আরেক মাদক চোরাকারবারি সিরাজকে ধরতে নগরীর কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা রোডের মাছ বাজারে যায় আইনশৃঙ্খলা বাহিনীটি। ওই সময় সিরাজের নেতৃত্বে ৭/৮ জন দুষ্কৃতিকারী কালা চাঁনকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে কালা চাঁন গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক কালা চাঁনকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি রামদা ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, নিহত কালা চাঁনের বিরুদ্ধে খুন, মাদক, অস্ত্র, ছিনতাই, চুরিসহ আট থেকে ১০টি মামলা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধে ছিনতাইকারী নিহত

আপডেট সময় ১০:৫৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮