ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

চাটমোহরে জামাইয়ের পিটুনিতে শ্বশুর নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে বাড়িতে নিয়ে যাওয়া নিয়ে কথাকাটাকাটির জের ধরে জামাইয়ের পিটুনিতে শ্বশুর আবদুস সাত্তার নিহত এবং শাশুড়ি আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুস সাত্তার পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন দ্বিতীয় বিয়ে করে সোনাহার পাড়া গ্রামে বাস করছিলেন।

এলাকাবাসীরা জানান, উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামের আবদুল জলিলের ছেলে লিমন হোসেনের সঙ্গে আবদুস সাত্তারের মেয়ে রত্না খাতুনের বিয়ে হয়। এক সপ্তাহ আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন রত্না। শুক্রবার বিকালে রত্নাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাবা আবদুল জলিলকে পাঠান লিমন হোসেন।

আবদুল জলিল এসে দেখেন তার বৌমা রত্না খাতুন তাদের এক নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন। এ সময় মোবাইলে বিষয়টি লিমনকে জানালে তিনি শ্বশুরবাড়িতে এসে আবদুস সাত্তারের ওপর ক্ষিপ্ত হয়।

পরে লিমন ও তার বাবা আবদুল জলিলের সঙ্গে আবদুস সাত্তারের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে লিমন ও তার বাবা মিলে আবদুস সাত্তারকে বাঁশ দিয়ে পেটানো শুরু করে। এ সময় আবদুস সাত্তারের স্ত্রী সাবিয়া খাতুন বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে লিমন ও তার বাবা পালিয়ে যায়।

এলাকাবাসী আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যান আবদুস সাত্তার।

ঘটনার সত্যতা নিশ্চিত চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম দৈনিক আকাশকে জানান, পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

চাটমোহরে জামাইয়ের পিটুনিতে শ্বশুর নিহত

আপডেট সময় ১০:৪৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮