ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

গোসল করতে গিয়ে ভাইবোনের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার সিংরইল ইউনিয়নের কচুরীনামা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ভাইবোন হলো- ওই গ্রামের কৃষক মো. মানিক মিয়ার মেয়ে স্বর্ণা বেগম (১২) ও ছেলে বকুল মিয়া (১০)।

সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, দুই ভাইবোনকে বেলা ১১টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বেলা ২টার দিকে ভাইবোনের লাশ বাড়িসংলগ্ন পুকুরে ভেসে উঠে। ধারণা করা হচ্ছে গোসল করতে গিয়ে ভাইবোন পুকুরে ডুবে মারা যায়।

তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানা পুলিশের অনুমতি সাপেক্ষে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোসল করতে গিয়ে ভাইবোনের মৃত্যু

আপডেট সময় ১০:৪১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮