ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চালবাজ নিয়ে ভক্তদের কাণ্ড

শুভশ্রী ও শাকিব খান

আকাশ বিনোদন ডেস্ক:

দেশের ১০৩ প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত আলোচিত ছবি ‘চালবাজ’। কলকাতার জয়দ্বীপ মুখার্জি পরিচালিত ছবিটিতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী।

আগেই থেকে শাকিব খানের ছবি মুক্তি পাওয়া মানে ভক্তদের মাঝে অন্যরকম আমেজ লক্ষ করা যায়। ব্যতিক্রম দেখা যায়নি এবারও। ভক্তদের মাঝে যেন উৎসবের আমেজই দেখা গেল।

অনলাইন-অফলাইন দুই মাধ্যমেই শাকিব ভক্তরা ছবিটির প্রচারণা চালিয়ে যাচ্ছে। চালবাজ নিয়ে নানা কাণ্ড করতে দেখা গেল বিভিন্ন জায়গায়।

রাজধানীর প্রেসক্লাবের সামনে চালবাজ ছবির পোস্টার গলায় ঝুলিয়ে মিছিল করতেও দেখা গেল একদল ভক্তদের। মিছিলে নানা স্লোগানে মুখর ছিলেন তারা।

এছাড়াও ফেসবুকে গ্রুপে গ্রুপে চালবাজ নিয়ে তাদের আবেগ আর আগ্রহেরও বহিঃপ্রকাশ দেখা গেল। উদ্দেশ্য একটাই। প্রিয় নায়কের ছবিটি যেন সবাই দেখতে হলে আসেন। পাগলভক্তদের এমন কাণ্ডে এখনও কিছু জানাননি শাকিব খান।

তবে এর আগে তিনি বলেছিলেন, চালবাজ তরুণ প্রজন্মের ছবি। আমার তরুণ দর্শক ও ভক্তরা যে ধরনের ছবি পছন্দ করেন এটি তেমনই একটি ছবি।

এর আগে ২০ এপ্রিল পশ্চিমবঙ্গে মুক্তি দেয়া হয় ছবিটি। সেখানে ১০২ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। শাকিব খান ও শুভশ্রী অভিনীত এটি দ্বিতীয় ছবি।

এর আগে ‘নবাব’ ছবিতে অভিনয় করেছিলেন এ দুই তারকা। চালবাজে আরও অভিনয় করেছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, কাজী হায়াত, হাসান ইমাম, আশীষ বিদ্যার্থী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চালবাজ নিয়ে ভক্তদের কাণ্ড

আপডেট সময় ০৮:০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮