ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধীদের সম্পৃক্ত করতে হবে: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করতে হলে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সচেতনতা সৃষ্টি করা না গেলে অনেক ভালো উদ্যোগও কাঙ্খিত সফলতা অর্জন করতে পারে না।

শুক্রবার বিকেলে ফরিদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন অনুদান ও ঋণদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মূলধারার উন্নয়ন প্রক্রিয়ায় প্রতিবন্ধিতা ইস্যু অন্তর্ভুক্তকরনের অংশ হিসেবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা চালু করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এসডিজির মূলকথাই হলো কাউকে বাদ রাখা যাবে না। এ লক্ষে সরকার তথ্য-প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধীদের উন্নয়নে নানামূখী কাজ করছে।’

মন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিশেষ চাহিদা বিবেচনায় পর্যাপ্ত অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্মসূচির আওতায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসার জন্য বেসরকারি খাতের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

এ সময় মন্ত্রী ক্যানসার আক্রান্ত ফরিদপুরের ১৫জন ব্যক্তিকে মোট সাত লাখ ৫০হাজার টাকা এবং ক্ষুদ্রঋণের আওতায় ৫জনকে মোট দেড় লাখ টাকার চেক বিতরণ করেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের ফরিদপুরের উপ পরিচালক এরাদুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খান, সমাজসেবার উপ পরিচালক আহসান হাবিব প্রমূখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধীদের সম্পৃক্ত করতে হবে: মেনন

আপডেট সময় ০৭:৫৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮