দুর্গাপূজা উপলক্ষে উৎসবের আমেজে মেতে উঠেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাঢ় গোলাপি বেনারসি শাড়ি ও নীল ব্লাউজ পরা মিমি ঢাকের তালে বন্ধুদের সঙ্গে ধুনুচি নাচ পরিবেশন করছেন। এসময় তার সঙ্গে অভিনেতা সোহম মজুমদার ও অনিন্দ্য চ্যাটার্জিও ছিলেন। ধুনুচি নাচের কৌশল সহজ মনে হলেও এটি বেশ আয়াসসাধ্য, যা মিমির নাচে দারুণভাবে ফুটে উঠেছে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আর মিমির সেই নাচ দেখে মুগ্ধতা প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা। প্রতি বছরের মতো এবারো নবমীতে পূজামণ্ডপে ধুনুচি নেচেছেন মিমি।
পূজা উপলক্ষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই বিভিন্ন মুহূর্ত শেয়ার করছেন ‘বোঝেনা সে বোঝেনা’ খ্যাত এই তারকা। বিশ্বাস করা হয় যে, এই সুঘ্রাণ দুর্গা দেবীকে খুশি করে। পূজামণ্ডপে আনন্দ-আড্ডায় মেতেছেন ‘বোঝেনা সে বোঝেনা’খ্যাত এই অভিনেত্রী।
অষ্টমীর দিন আবাসনের মণ্ডপে হালকা গোলাপি চুড়িদার পরে প্রদীপ জ্বালানো ও পূজার সামগ্রী সাজাতে দেখা যায় তাকে। ষষ্ঠী থেকে নবমী—পূজার প্রতিটি দিনেই তিনি নানা সাজে ধরা দিয়েছেন। এর আগে তিনি বলেছিলেন, পূজার এই দিনগুলোতে বন্ধুদের সাথে আড্ডা, খাওয়াদাওয়া এবং ঢাকের তালে ধুনুচি নাচ তার পরিকল্পনায় রয়েছে, যার সঙ্গে যুক্ত থাকবে পছন্দের শাড়ি পরে অঞ্জলি দেওয়া। যে পাত্রে ধূপ, নারকেল খোসা এবং অন্যান্য হবন বা যজ্ঞ সামগ্রী পোড়ানো হয়; যা ধোঁয়া এবং সুগন্ধি ছড়িয়ে দেয়।
ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জনও এখন আলোচনায়। শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই অভিনেত্রী। পাত্র হিসেবে উঠে আসছে ভারতীয় নৌবাহিনীর সদস্য সিদ্ধার্থের নাম। বিয়ের আসর বসতে পারে পাহাড়ের শহর কালিম্পঙে। যদিও বিষয়টি নিয়ে মিমির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। বিয়ের আগের এটি তার শেষ দুর্গাপূজা হওয়ায় উৎসবের প্রতিটি মুহূর্তকে তিনি বেশি রঙিন করে তুলছেন বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি চলছে তার বিয়ের প্রস্তুতিও।
পেশাগত জীবনের ব্যস্ততাও কম নেই মিমির। উৎসবের এই সময়ে তার অভিনীত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমাটি মুক্তি পেয়েছে। একই সঙ্গে সিনেমা প্রচার, বিয়ের প্রস্তুতি এবং পূজা উদ্যাপন—সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন প্রাক্তন এই সংসদ সদস্য। তার প্রতিটি সৃজনশীল কাজের মতোই এবারের পূজার আনন্দঘন মুহূর্তগুলোও ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
আকাশ নিউজ ডেস্ক 























