ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা: আইআরআই খামারিদের টিকে রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ট্রল-অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’:মাহদী আমিন স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই : সমাজকল্যাণ মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ২৪২ আলজেরিয়ায় ভয়াবহ আগুনে শিশুসহ নিহত ১১ স্বাধীন সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিকতা করবেন না : আতিকুর রহমান রুমন সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের

হাফ সেঞ্চুরির পথে হাঁটছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা

আকাশ বিনোদন ডেস্ক:

টলিউডের অন্যতম সেরা হিট জুটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। অলোচিত অনেক ছবিতে একসঙ্গে অভিনয় করে দর্শকমনে নিজেদের জায়গা করে নিয়েছেন জনপ্রিয় এ দুই তারকা। জুটি বেঁধে আর মাত্র দুটি ছবিতে অভিনয় করলেই হাফ সেঞ্চুরিতে পৌঁছবেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি।

দীর্ঘ ১৪ বছর পর ‘প্রাক্তন’ সিনেমার মাধ্যমে একসঙ্গে পর্দায় হাজির হন এ সফল জুটি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত এ ছবিটি ২০১৬ সালে ২৭ মে মুক্তি পায়। ফের এ জুটিকে একসঙ্গে দেখা যাবে ‘দৃষ্টিকোণ’ নামে নতুন একটি ছবিতে। আগামী ২৭ এপ্রিল মুক্তি পাবে এটি।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, হ্যাঁ সেটি তো হবেই। কিন্তু হয়তো সময় লাগবে। আশা করব হবে। এদিকে দৃষ্টিকোণ ছবির পোস্টার অন্যদিকে ঋতু বলেন, এজন্য গুটিগুটি পায়ে এগিয়ে যেতে হবে। কারণ আমরা গুটিগুটি পায়ে এগিয়ে একেকটা দৃষ্টান্ত তৈরি করছি।

‘নাগপঞ্চমী’ ছবির হাত ধরে টলিউডের রুপালি পর্দা প্রথম পেয়েছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে। যদিও এ ছবির পর কিছুটা সময় এই তাদের দেখা যায়নি। তবে ‘অবুঝ মন’ ছবির পর থেকেই যেন টলিউডে শুরু হয়ে গেল বুম্বা-ঋতু জুটির জমানা।

এরপর ‘মনের মানুষ’, ‘শুধু একবার বল’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর মতো সুপার-ডুপার হিট ছবির বদৌলতে রাতারাতি সেনসেশন হয়ে যায় এই রোমান্টিক জুটি। তবে মান-অভিমানে বিচ্ছেদও হয়ে এ জুটির।

সুরিন্দর ফিল্মসের ব্যানারে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘দৃষ্টিকোণ’-এ প্রসেনজিৎ-ঋতুপর্ণা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চূর্ণি গাঙ্গুলি। ‘দৃষ্টিকোণ’-এর সংগীত পরিচালনা করছেন অনুপম রায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সাইড স্ট্রেইন’ ইনজুরিতে নাহিদ রানা

হাফ সেঞ্চুরির পথে হাঁটছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা

আপডেট সময় ০৭:৪০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮