ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর চারঘাটে ডাকাতির প্রস্তুতির সময় বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। চারঘাট-বাঘা মহাসড়কের হাজির ঢালান বিলে বৃহস্পতিবার মধ্যরাতের এ ঘটনায় র‌্যাবের চার সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে বাহিনীটি।

এ ছাড়া ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। নিহত রায়হান সরদার পাশের বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বামনডাঙা জোতরঘু গ্রামের মৃত মতলেব সরদারের ছেলে।

র‌্যাব ৫-এর উপঅধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম জানান, রাতে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে উপস্থিত হন। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পিছু হটে।

পরে হাজির ঢালান বিল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজন ডাকাত সদস্যকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রায়হান সরদারের মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে তার মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করবে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হবে বলে জানান তিনি।

চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম দৈনিক আকাশকে জানান, লাশ থানায় আছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

বাঘা থানার ওসি রেজাউল ইসলাম জানান, বন্দুকযুদ্ধে নিহত রায়হান সরদার ওরফে রায়হান ডাকাতের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের ১৪টি মামলা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

আপডেট সময় ০২:১৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮