ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওয়াশিংটনে ইরানের কনস্যুলেটে হামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ওয়াশিংটনে ইরানের কনস্যুলেটে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি। এ সময় ইরান সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়। দফতরের জানালার কাচসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে ওই ব্যক্তি।

স্থানীয় সময় বুধবার বেলা ১১টায় এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। পরে ওই হামলার জন্য আলিরেজা ফখর নামে ৫৫ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করে ওয়াশিংটনের পুলিশ। তিনি টেক্সাস অঙ্গরাজ্যের সেন অ্যান্টোনিওর বাসিন্দা।

যুক্তরাষ্ট্রে ইরানের কোনো দূতাবাস নেই। এ কারণে ওয়াশিংটনে অবস্থিত পাকিস্তান দূতাবাসের ভেতরে স্থাপিত দফতর ইরানিদের কনস্যুলেট সুবিধা দেয়া হয়।

ইরানের স্বার্থরক্ষাকারী দফতর নামক ওই কনস্যুলেট থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসকারী ইরানি নাগরিকরা সুবিধা পান। তবে দেশটি যুক্তরাষ্ট্রে কোনো রাজনৈতিক তৎপরতা চালায় না।

বুধবারের ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী ব্যক্তি অস্ত্র হাতে কনস্যুলেটে ঢুকে ইরান সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তিনি দফতরের একজন কর্মীর ওপর হামলা চালান। পাশাপাশি আগত দর্শনার্থীদেরও হুমকি দেন।

পরে আক্রান্ত কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর হামলাকারীকে গ্রেফতার করে মার্কিন পুলিশ। এর আগে ২০১৭ সালের ১৪ অক্টোবর একটি সহিংস গোষ্ঠীর একদল সমর্থক ওয়াশিংটনে ইরানের এই দফতরে পাথর ছুড়েছিল।

দুটি হামলাই এমন দিনে হয়েছে যার আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে কথা বলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওয়াশিংটনে ইরানের কনস্যুলেটে হামলা

আপডেট সময় ০২:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮