ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ে করার দরকার নেই, ছবিটি শেষ করে দিক

আকাশ বিনোদন ডেস্ক:

কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার অভিনয় করছিলেন বাংলাদেশের রফিক শিকদার পরিচালিত ‘হৃদয়জুড়ে’ ছবিটিতে। ছবির কাজ ৭০ শতাংশ শেষ হলেও তা এখন আর এগোচ্ছে না। এর কারণ, নায়িকা প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ছবির পরিচালক রফিক। এ ঘটনায় ক্ষুব্ধ হন নায়িকা এবং ছবির কাজ শেষ না করেই দেশে ফিরে যান।

নতুন খবর হলো, আগামী মাসে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব ছবির কাজ শেষ করতে চান পরিচালক। কিন্তু নায়িকা প্রিয়াঙ্কা কি কাজটি শেষ করে দেবেন?

রফিক শিকদার বলেন, ‘যা হওয়ার হয়েছে, এখন ছবিটি শেষ করতে চাই। এরই মধ্যে আমি নতুন ছবির মহরত করেছি, ছবির কাজটিও শুরু করতে হবে। কিন্তু তার আগে আমি আগের ছবিটি শেষ করতে চাই। এডিটিং গুছিয়ে নিয়েছি। আমার ছবির প্রযোজক কলকাতা যাচ্ছেন। সেখানে প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলবেন। বিয়ে করার দরকার নেই, আমার ছবিটি শেষ করে দিক।’

যদি প্রিয়াঙ্কা শুটিংয়ের জন্য সময় না দেন, তা হলে ছবিটি কেমন করে শেষ হবে? এমন প্রশ্নের জবাবে রফিক সরকার বলেন, ‘দেখুন ছবিতে প্রিয়াঙ্কার সিক্যুয়েন্স ছিল ২৮টা, এর মধ্যে আমরা ১৮ দিন তাঁকে নিয়ে শুটিং করেছি, এখানে ২৬টি সিক্যুয়েন্স শুটিং করেছি। তার মানে সিক্যুয়েন্স বাকি আছে দুটি। আর গান বাকি আছে দেড়টা, তার মানে আমার সিডিউল দরকার পাঁচ থেকে সাত দিনের। আর যদি তা না হয়, তিনি যদি শুটিং না করেন, আমি নতুন করে চিন্তা করে রেখেছি। একটা গান চলে যাবে আমার ছবির দ্বিতীয় নায়িকার হাতে। আর যে একটা গানের অংশ করে রেখেছিলাম, সেটি তার লিপে না, যে কারণে অন্য সিক্যুয়েন্সের শট দিয়ে তা শেষ করতে পারব।’

পরিচালক আরো বলেন, ‘আমি ছবির শুরু ও শেষ শুটিং করে ফেলেছি। ২৮টি সিক্যুয়েন্সের মধ্যে মাত্র দুটি বাকি, আর আমি তো শুধু পরিচালকই নই, ছবির চিত্রনাট্যও আমি রচনা করি। যে কারণে মাত্র দুটি সিক্যুয়েন্সের পরিবর্তন দর্শক বুঝতে পারবে না।’

পরিচালক রফিক শিকদার এর আগে ‘ভোলা তো যায় না তারে’ শিরোনামে একটি ছবি নির্মাণ করেছিলেন। সেই ছবিতে অভিনয় করেছিলেন নিরব ও তানহা তাসনিয়া। ‘হৃদয়জুড়ে’ ছবিতে নায়ক হিসেবে ছিলেন নিরব। এই ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশন। ছবিতে আরো অভিনয় করছেন কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত, রোদেলা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়ে করার দরকার নেই, ছবিটি শেষ করে দিক

আপডেট সময় ১০:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮