ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফাঁসির আসামি নূর হোসেন দুদকের মামলায় গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে সম্পদ অর্জনের তথ্য গোপন করার অভিযোগে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১ আগস্ট নূর হোসেনের বিরুদ্ধে দুদকের উপপরিচালক জুলফিকার আলী সম্পদ অর্জনের তথ্য গোপন করার কারণে এ মামলা করেন।

মামলায় বলা হয়, নূর হোসেন দুদকে যে সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন সেখানে দুই কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ৪৯২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। আর তিন কোটি তিন লাখ ৮৩ হাজার ৮০৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখল করেছেন।

নূর হোসেনের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬(১) ও ২৭ (১) ধারায় মামলা করা হয়।

উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ এ মামলায় নূর হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাঁসির আসামি নূর হোসেন দুদকের মামলায় গ্রেফতার

আপডেট সময় ০৩:০২:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮