ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

অভিনেত্রী হতে চাইলে বিছানায় যেতে হবে: অভিনেত্রী

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে

আকাশ বিনোদন ডেস্ক:

অভিনয় জগতে যৌন হয়রানি নিয়ে বেশ কিছুদিন ধরে সোচ্চার হলিউড-বলিউড। এবার বলিউডে অভিনয় করতে গিয়ে কী ধরনের যৌন হয়রানির শিকার হয়েছিলেন তা বর্ণনা করেছেন এক অভিনেত্রী।

তিনি বলেন, সে যেখানে চেয়েছে আমার শরীরের সেখানেই হাত দিয়েছে। সে যেখানেই চেয়েছে আমার শরীরের সেখানেই …। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি তাকে থামিয়ে দিয়েছিলাম। তখন সে বলল, তোমার মনোভাব যদি এ রকম হয়, তাহলে তুমি এখানকার জন্য উপযুক্ত না।

বলিউডে নায়িকা হয়ার ইচ্ছা নিয়ে ভারতের একটি ছোট গ্রাম থেকে শহরে আসে মেয়েটি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই অভিনেত্রী বলেন, অভিনেত্রী হতে চাইলে তোমাকে যৌন সম্পর্ক করতে হবে।

সিনেমার শিল্পী নিয়োগ করে এমন একজন এজেন্ট তাকে যৌন নিপীড়ন করেছে। ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনেত্রী ঊষা জাদভ। সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি তাকে সরাসরি যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন।

ঊষা জাদভ বলেন, আমাকে বলা হয়েছিল-তুমি যদি এ ভূমিকা পেতে চাও তাহলে আমার সঙ্গে শুতে হবে। বলিউডে নায়িকাদের যৌন হয়রানির বিষয়ে এরই মধ্যে কিছু নায়িকা কথা বলেছেন। কিন্তু বিষয়টি নিয়ে আরও অনেকের তিক্ত অভিজ্ঞতা থাকলেও তারা মুখ খুলতে চান না।

নাম প্রকাশে অনিচ্ছুক সে অভিনেত্রীর কাছে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, এ ধরনের ঘটনা তিনি কেন প্রকাশ করলেন না?

এমন প্রশ্নের জবাবে সে অভিনেত্রী বলেন, কেউ যদি এসব কথা বলে তাহলে সবাই মেয়েটিকে দোষ দিয়ে বলবে মেয়েটি প্রচারণা চায়। বলবে মেয়েটির কোনো মেধা নেই এবং সে টাকা উপার্জন করতে চায়।

বলিউডে যৌন হয়রানির বিরুদ্ধে বেশ সোচ্চার রাধিকা আপ্তে। তিনি বলেন, অনেকেই ভয় পায়। কারণ এখানে কিছু ব্যক্তি এত ক্ষমতাধর যে তাদের সৃষ্টিকর্তার মতো মনে করা হয়।

অনেকে মনে করেন, যৌন হয়রানির বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে কথা বললে তাদের ক্যারিয়ার নষ্ট হবে। রাধিকা আপ্তে মনে করেন, হলিউডে যৌন হয়রানির বিরুদ্ধে সেখানকার নারী-পুরুষ সবাই যেভাবে একত্র হয়েছে সেটি বলিউডেও দরকার।

বলিউডের সুপরিচিত অভিনেতা ফারহান খান বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। আশা করি, এটার পরিবর্তন হবে।

ফারহান খান মনে করেন, বলিউডে যৌন হয়রানির বিরুদ্ধে মেয়েরা যেভাবে মুখ খুলেছে তাদের অপরাধীরা লজ্জার মধ্যে পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

অভিনেত্রী হতে চাইলে বিছানায় যেতে হবে: অভিনেত্রী

আপডেট সময় ১২:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮