ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভারতের মতোই হবে বাংলাদেশের অর্থনীতি: জয়

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রথমবারের মতো স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার যোগ্যতা অর্জনের নির্ধারিত শর্ত বাংলাদেশ পূরণ করেছে বলে গত মার্চে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিপিডি) এক চিঠিতে জানায়। এ ঘোষণা সংক্রান্ত চিঠি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশের এই সাফল্য নিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংবাদভিত্তিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটে একটি নিবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

নিবন্ধে তিনি লিখেছেন, জাতিসংঘের উন্নয়ন বিষয়ক কমিটি মার্চে ঘোষণা দিয়ে বলেছে যে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের (ডিসি) সব ধরনের যোগ্যতা সফলতার সঙ্গে অর্জন করেছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা বলেছেন, এটা অনেকটা আমলাতান্ত্রিকতার মতো শোনাচ্ছে। কিন্তু আসলে তা নয়। জাতিসংঘের এই ঘোষণায় বাংলাদেশে উৎসব হয়েছে এবং এটি হয়েছে ভালো কারণে।

এক সময়ের দারিদ্রপীড়িত এই দেশ- প্রায়ই দুর্ভিক্ষ ও বন্যায় জর্জরিত হতো- শিগগিরই প্রতিবেশি ভারতসহ মেক্সিকো, তুরস্কের মতো অর্থনীতির দেশ হবে বাংলাদেশ এবং এই র্যাঙ্কিং খুব দ্রুতই অর্জ করেছে। মাত্র ৪৭ বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের মতোই হবে বাংলাদেশের অর্থনীতি: জয়

আপডেট সময় ১০:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮