ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুল ও বাঘলানপ্রদেশের ভোটার নিবন্ধন কেন্দ্রে আইএস জঙ্গিদের সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে।

রোববার রাজধানী কাবুলের দাশ্ত-ই-বার্চি ও বাঘলানপ্রদেশের পুল-ই-খুমারি এলাকায় ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরা।

এর মধ্যে কাবুলের একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন ৫৭ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১০ স্থানীয় বাসিন্দা। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনার পর বাঘলানপ্রদেশের পুল-ই-খুমারি এলাকার অপর একটি ভোটার কেন্দ্রে বোমা হামলা চালায় আইএস। এতে নিহত হন একই পরিবারের ছয়জন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানিয়েছেন, অক্টোবরের পার্লামেন্ট ও আঞ্চলিক পরিষদের নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে এ ধরনের হামলা চালাচ্ছে জঙ্গি সংগঠনগুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আফগানিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩

আপডেট সময় ১০:১৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮