ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাংবাদিকদের ওয়েজবোর্ডের দাবি টোটালি রাবিশ: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সাংবাদিকদের ওয়েজবোর্ডের দাবি টোটালি রাবিশ, বোগাস। সাংবাদিকরা সরকারি কর্মচারীদের চেয়ে অধিক বেতন পান। এই কারণে তাদের এই ওয়েজবোর্ডের দাবি অযৌক্তিক।

অর্থমন্ত্রী আরো বলেন, ঢাকা শহরে চারশর মতো পত্রিকা আছে। এগুলো একবারে বোগাস। ২০টার মতো পত্রিকা থাকলে ওয়েজবোর্ড বাস্তবায়ন সম্ভব। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের এসব কথা বলেন আবুল মাল আবদুল মুহিত।

এর আগে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদপত্রের মালিকদের সংগঠন ‘নোয়াব’-এর নেতাদের সঙ্গে একান্তে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে অর্থমন্ত্রী ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের মুখোমুখি হন। অন্যদিকে নোয়াব নেতারা সম্মেলন কক্ষের অন্য দরজা দিয়ে চলে যান। তারা সাংবাদিকবদের সঙ্গে কোনো কথা বলেননি। সম্মেলন কক্ষে কোনো সাংবাদিককেও ঢুকতে দেওয়া হয়নি।

এদিকে ওয়েজবোর্ড নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে সাংবাদিকরা হৈ চৈ করে বলেন, ‘আপনার কাছে যে তথ্য আছে, তা সঠিক নয়।’ এ পর্যায়ে অর্থমন্ত্রী বলেন, ‘কেন, আমাকে তো বলা হলো- একজন রিপোর্টারের প্রারম্ভিক বেতনই ২৫ হাজার টাকার বেশি। রিপোর্টিংয়ে যখনই কেউ ঢুকেন, ২৫ হাজার টাকার বেশি বেতন পান।’ এ সময় সাংবাদিকরা বলেন, আমরা আপনার সঙ্গে এই বিষয়ে খোলামেলা কথা বলতে চাই। তখন অর্থমন্ত্রী বলেন, হু ইজ ইউর লিডার?

সাংবাদিকরা বলেন, তাদের প্রেসক্লাব আছে, সাংবাদিক ইউনিয়ন আছে, রিপোর্টার্স ইউনিটি আছে। এসব সংগঠনের নেতারা নবম ওয়েজবোর্ডের দাবি জানিয়ে আসছেন। এ পর্যায়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘ওয়েজবোর্ডের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আরো মতামত নেওয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাংবাদিকদের ওয়েজবোর্ডের দাবি টোটালি রাবিশ: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৫:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭