ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

যুক্তরাষ্ট্র বিশ্বের সব দেশের জন্য বিপজ্জনক: ফিলিস্তিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র বিশ্বের সব দেশের জন্যই বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি। তিনি বলেন, মার্কিন প্রশাসন ফিলিস্তিনিদের সঙ্গেও শত্রুতা করছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে ফিলিস্তিনের পশ্চিমতীরকে ইসরাইলের অধিকৃত ভূখণ্ড হিসেবে উল্লেখ করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন এ সিদ্ধান্ত কখনও বাস্তবতাকে উল্টে দিতে পারবে না। ইহুদিবাদী ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ডি ফ্রেডম্যান পশ্চিমতীরকে অধিকৃত ভূখণ্ড হিসেবে অভিহিত না করে দখলদারদের পক্ষে সাফাই গেয়েছেন।

মার্কিন রাষ্ট্রদূত ইহুদিবাদী উপশহর নির্মাণকে সমর্থন করেছেন। তার এসব বক্তব্য প্রমাণ করে যুক্তরাষ্ট্র তার গ্রহণযোগ্যতা পুরোপুরি নষ্ট করে ফেলেছে।

বর্ণবাদী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সমঝোতা ইস্যুতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে এলেও সবসময় ইহুদিবাদীদের স্বার্থরক্ষাকে প্রাধান্য দিয়েছে বলে মন্তব্য করেন রিয়াদ আল মালিকি।

তবে মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিক্রিয়া দেখাবে এবং শত্রুরা হতভম্ব হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

যুক্তরাষ্ট্র বিশ্বের সব দেশের জন্য বিপজ্জনক: ফিলিস্তিন

আপডেট সময় ১০:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮