ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেনার দায়ে আত্মহত্যা করেন সহকারী প্রধান শিক্ষক

অাকাশ জাতীয় ডেস্ক:

ঋণের দায়ে আত্মহত্যা করেছেন শিক্ষক গোলাম রব্বানী (৩৫)। তার বাড়িতে এখনও শোকের মাতম থামছে না। এ ঘটনায় শিক্ষক-কর্মচারীদের মাঝে বিষাদের ছায়া নেমে এসেছে।

রংপুরের বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম রব্বানী বৃহস্পতিবার বিষপান করেন। ওই দিন বিকালে গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। গত শুক্রবার তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর হয়। রাতেই তার লাশ দাফন করা হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, তিনি গত কয়েক মাস আগে তার সহকারী শিক্ষক পদে চাকরির জন্য প্রায় ১০ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। এ ছাড়াও তিনি নানা কারণে বিভিন্ন অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিপুল অঙ্কের টাকা ঋণ গ্রহণ করেছিলেন। ওই সব ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন।

দীর্ঘদিন ধরে তিনি ওই সব ঋণের টাকা পরিশোধ করতে পারছিলেন না। সম্প্রতি তিনি ওই টাকা পরিশোধের জন্য নানামুখী চাপে পড়েন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বিষাদগ্রস্ত হয়ে থাকতেন। তার দুই স্ত্রীর মধ্যে একজন বর্তমান তার সঙ্গে থাকেন।

নিঃসন্তান জীবনযাপনে তিনি অসুখী ছিলেন। দাম্পত্য জীবনেও স্ত্রীর সঙ্গে ছিল তার কলহ। এ পরিস্থিতির মুখে গোলাম রব্বানী বৃহস্পতিবার সবার অগোচরে বিষপান করে আত্মহত্যা করেন।

দ্বিতীয় স্ত্রী মিনু আক্তার ঘটনার সময় বাইরে ছিলেন। ঘরে ফিরে দেখেন তার স্বামী গোলাম রব্বানী অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছেন। পরে গুরুতর অবস্থায় তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়।

বিষপানের ঘটনা নিশ্চিত করে বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল হক সরকার বলেন, ঘটনার দিন গোলাম রব্বানী বিদ্যালয়ে আসেননি। দেনার দায়ে তিনি জর্জরিত থাকার কারণে তাকে প্রায় সময় দুশ্চিন্তাগ্রস্ত দেখা গেছে।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আবদুল হাই রুবেল বলেন, তার অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রংপুর কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া জানান, শিক্ষক গোলাম রব্বানীর লাশ গত শুক্রবার ময়নাতদন্ত করে সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের স্ত্রী মিনু আক্তার জানান, তার স্বামীর লাশ শুক্রবার রাত ৯টায় বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়নে খিয়ারী ডাঙ্গার পাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেনার দায়ে আত্মহত্যা করেন সহকারী প্রধান শিক্ষক

আপডেট সময় ০৯:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮