ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এখনও ৭ হাজারের বেশি হজযাত্রীর ভাগ্য অনিশ্চিত

অাকাশ জাতীয় ডেস্ক:

বাতিল হওয়া হজ ফ্লাইটগুলোর বিপরীতে জেদ্দা বিমান বন্দর কর্তৃপক্ষের কাছে চাওয়া স্লট পাওয়ার বিষয়ে এখনও কোনো সমাধান হয়নি। ফলে ভিসা জটিলতার কারণে এ পর্যন্ত বাতিল ১৭টি ফ্লাইটের সাত হাজারের বেশি হজযাত্রীর ভাগ্য এখনও অনিশ্চিত।সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতরের দিকে গেলেও ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীকে হজ করানোর বিষয়ে শতভাগ আশাবাদী হজ মন্ত্রণালয় ও বিমান কর্তৃপক্ষ।

এ বিষয়ে হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ভিসা জটিলতা অনেকাংশে কেটে গেছে। চলতি সপ্তাহের মধ্যে দুই-তৃতীয়াংশ হজযাত্রীর ভিসা হয়ে গেছে। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। বিমানের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রতিটি ফ্লাইটে ‘ফুল’ হজযাত্রী পরিবহন করবে। এ ক্ষেত্রে ‘ক্যাপাসিটি লস’ দিয়েই এ বছর হজ ফ্লাইট চালাবে তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি রিসিডিউলিং করা হয় বিজি-৩০৩৯ এবং বিজি-৩০৪১ ফ্লাইট দুটি। নিয়মানুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে এই দুটি ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বিজি-১০৫১ ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবারের বিজি-১০৫১ সহ বিমানের মোট ১৭টি হজ-ফ্লাইট বাতিল করা হয়েছে। আর সৌদি এয়ারলাইন্সের বাতিল হয়েছে চারটি ফ্লাইট। সবমিলে ২১টি বাতিল ফ্লাইটে সাড়ে ৮ হাজার হজযাত্রী যাওয়ার কথা ছিল।

শাকিল মেরাজ বলেন, আমরা এখনও স্লটের অনুমোদন পাইনি। আবেদন করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই একটা ভালো রেজাল্ট (ফল) পাবো আশা করছি।

উল্লেখ্য, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট সেখানে পৌঁছেছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট যাবে ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর।

চাঁদ দেখা সাপেক্ষে ১ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এখনও ৭ হাজারের বেশি হজযাত্রীর ভাগ্য অনিশ্চিত

আপডেট সময় ০৪:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭