ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপির রাজনীতি করার অধিকার নেই: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের জন্য যদি জামায়াত নিষিদ্ধের দাবি উঠতে পারে তেমনিভাবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে জিয়াউর রহমানের দল বিএনপিরও এ দেশে রাজনীতি করার কোনও অধিকার থাকতে পারে না।’

মঙ্গলবার (৮ আগস্ট) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হানিফ বলেন, ‘যারা দেশকে ধ্বংস করার রাজনীতি করছে. দেশকে এখনও পাকিস্তানি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চাইছে তাদের এ দেশে রাজনীতি করার কোনও অধিকার থাকতে পারে না।’ যুবলীগের নেতাকর্মীদের আওয়ামী লীগের কাছে এ দাবি পৌঁছানোর আহ্বান করেন তিনি।

হানিফ আরও বলেন, ‘১৯৭১ সালে বিতর্কিত কর্মকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছে। জনগণ থেকে দাবি উঠেছে তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াত যেভাবে জাতির কাছে ধিকৃত ঠিক তেমনিভাবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তারাও সমানভাবে ধিকৃত।’

হানিফ বলেন, ‘বঙ্গবন্ধু হত্যায় সরাসরি জড়িতদের বিচার হয়েছে, কিন্তু মূল চক্রান্তকারী জিয়াউর রহমানের বিচার হয়নি। তার মরণোত্তর বিচারের দাবি করছি। এ বিচারের মাধ্যমে জাতির কাছে তার মুখোশ উন্মোচিত হওয়া দরকার।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধী শক্তিকে পুনর্বাসন করে জাতিকে বিভক্ত করেছিল। এ বিভক্তি দূর করার জন্যই জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে।’

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, আনোয়ারুল ইসলাম, সিরাজুল ইসলাম মোল্লা, যুবনেতা কাজী আনিসুর রহমান, ইকবাল মাহমুদ বাবলু, মিজানুল ইসলাম মিজু মঈনুল হোসেন নিখিল, ইসমাঈল চৌধুরী সম্রাটসহ আরও অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপির রাজনীতি করার অধিকার নেই: হানিফ

আপডেট সময় ০৪:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭