ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এবারের বাজেট হবে গণমুখী: এনবিআর চেয়ারম্যান

অাকাশ জাতীয় ডেস্ক:

এবারের বাজেট গণমুখী হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, বাজেটে যাতে বিনিয়োগ বাড়ে সেদিকে নজর দেয়া হবে। এজন্য সরকারি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা হবে।

শনিবার দুপুরে চট্টগ্রাম চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, এবার বাজেটের আকার বড় হবে। সরকার রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে তা পূরণ করতে হবে।

নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ডট্রেড সেন্টারে আয়োজিত মতবিনিময়সভায় তিনি আরও বলেন, কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়ীরা ট্যাক্স কমানোর দাবি জানিয়েছেন। তবে সবক্ষেত্রে ট্যাক্স কমানো সম্ভব হবে না। সেক্ষেত্রে খাতগুলো পর্যালোচনা করে কিছু ক্ষেত্রে কমানো হবে এবং কিছু ক্ষেত্রে বাড়ানো হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, অগ্রিম আয়কর মওকুফের দাবি জানিয়েছেন অনেক ব্যবসায়ী। এক্ষেত্রেও নির্দিষ্ট কোন কোন পণ্যের ক্ষেত্রে অগ্রিম আয়কর এক লেভেলে না রেখে বাড়িয়ে কমিয়ে সমন্বয় করার চিন্তা করছি। কাঁচামালের ওপর শুল্ক কমানো ব্যবসায়ীদের যে দাবি সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করছি।

মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহাবুবুল আলম। চেম্বারের পক্ষ থেকে প্রস্তাবিত বাজেটের জন্য শুল্ক সংক্রান্ত ১৪৮টি ও ভ্যাট সংক্রান্ত ৩০টি এবং আয়কর সংক্রান্ত ৪৮টি প্রস্তাব এনবিআর চেয়ারম্যানের কাছে লিখিতভাবে উত্থাপন করা হয়। এসময় চেম্বার নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এবারের বাজেট হবে গণমুখী: এনবিআর চেয়ারম্যান

আপডেট সময় ০৪:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮