ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিয়ের আসরে মাতলামি, বরকে পুলিশে সোপর্দ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মদ পান করে বিয়ে করতে এসেছিল পাত্র। বিয়ের আসরেই শুরু করেন মাতলামি। বিষয়টি টের পেয়ে যায় কনেপক্ষ। অবশেষে বেঁকে বসেন মেয়ের বাবা। সিদ্ধান্ত নেন মাতাল ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বাঁকুড়া শহরে এ ঘটনা ঘটে।

আনন্দবাজার জানিয়েছে, পুরুলিয়ার তেলকলপাড়ার যুবকের সঙ্গে বাঁকুড়া শহরের এক তরুণীর বিয়ে ঠিক হয়েছিল। পাত্রীটির বাবা রাজ্য সরকারের চতুর্থ শ্রেণির কর্মী। তার দুই মেয়ে, এক ছেলে। বড় মেয়েরই বিয়ে ঠিক হয়েছিল।

কনের আত্মীয়রা জানান, রাত প্রায় ২ টার দিকে বরযাত্রী আসে। কিছুক্ষণের মধ্যেই বোঝা যায়, পাত্র মাতাল। বাবা আর ভাই সামলানোর চেষ্টা করলে গলা উঁচিয়ে তাদের সঙ্গে ঝগড়া করছিল। খারাপ ব্যবহার করছিল মেয়ের বাড়ির লোকজন এবং পুরোহিতের সঙ্গে।

দুবাড়ির অনেকেই পাত্রকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করার চেষ্টা করছিলেন। কিন্তু এসব কাণ্ড দেখার পরে মেয়ের বাবা বেঁকে বসেন।

এ ঘটনায় পাত্র, তার বাবা ও ভাইকে পুলিশে সোপর্দ করেছে কনেপক্ষ।

মেয়ের বাবার সাফ কথা, ‘মাতাল ছেলের সঙ্গে বিয়ে দেব না। আমার মেয়ে কলেজে পড়েছে। এ বার বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাব। ওর পাত্রের অভাব হবে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বিয়ের আসরে মাতলামি, বরকে পুলিশে সোপর্দ

আপডেট সময় ০১:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮