ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রেনের ধাক্কায় ছিটকে রেলব্রিজের নিচে, এনজিওকর্মী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় ছিটকে রেলব্রিজের নিচে পড়ে শরিফুল ইসলাম (২৪) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কৈ-ডাঙ্গা রেলব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শরিফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় স্থানীয় একটি এনজিওতে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার স্থানীয় একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় করে শরিফুল ইসলামসহ কয়েকজন কৈ-ডাঙ্গা রেলব্রিজের পশ্চিম পাশ থেকে পূর্বদিকে পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে রাজশাহী গামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন চলে আসে। অন্যরা ব্রিজ পার হতে পারলেও শরিফুল ইসলাম ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে স্থানীয় একটি স্কুল মাঠে রেখে পুলিশে খবর দেন। পরে রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে কেন তিনি ওই এলাকায় এসেছিলেন বিষয়টি জানা যায়নি।

পরিবারের বরাত দিয়ে ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম দৈনিক আকাশকে বলেন, শরিফুল ইসলাম কানে কম শুনতেন। ব্রিজ পার হওয়ার সময় তিনি ট্রেন আসার শব্দ না শোনায় এ ঘটনা ঘটে থাকতে পারে।

খবর পেয়ে রাতে পরিবারের লোকজন থানায় আসেন। কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রেনের ধাক্কায় ছিটকে রেলব্রিজের নিচে, এনজিওকর্মী নিহত

আপডেট সময় ১২:৪২:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮