ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মঙ্গলবারের ৩ হজ ফ্লাইট বাতিল

অাকাশ জাতীয় ডেস্ক:

যাত্রী সংকটের কারণে বাংলাদেশ এয়ারলাইন্সের আরও তিনটি হজ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। ভিসা জটিলতার কারণেই এ যাত্রী সংকট বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এ নিয়ে এখন পর্যন্ত ২১টি হজ ফ্লাট বাতিলের ঘোষণা এলো। বাতিল ঘোষিত হজ ফ্লাইটের মধ্যে ১৭টি বাংলাদেশ এয়ারলাইন্সের। আর বাকি ৪টি সৌদি এয়ারলাইন্সের।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভিসা জটিলতার কারণেই মূলত যাত্রী সংকট দেখা দেয়। আর এ কারণে বাংলাদেশ এয়ারলাইন্সের আরও তিনটি হজ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের বিজি ১০৫১ ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এছাড়া গত শুক্রবারের দুটি ফ্লাইট রয়েছে যা আমরা সময় পরিবর্তন করেছিলাম। কিন্তু সে দুটিও বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবারের স্থগিত ফ্লাইট দু’টি হলো- বিজি ৩০৩৯ ও বিজি ৩০৪১।

তিনি বলেন, এখন পর্যন্ত মোট ২১টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।বাতিল হওয়া হজ ফ্লাইটের মধ্যে ১৭টি বাংলাদেশ এয়ারলাইন্সের। আর বাকি ৪টি সৌদি এয়ারলাইন্সের।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

তবে, ভিসা জটিলতার কারণে এ বছর বিশাল সংখ্যক বাংলাদেশি হাজির হজ অনিশ্চিত হয়ে পড়ে বলে সূত্র জানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মঙ্গলবারের ৩ হজ ফ্লাইট বাতিল

আপডেট সময় ০৪:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭