ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

আরব আমিরাতে ১৯ ক্যাটাগরিতে জনশক্তি পাঠাবে বাংলাদেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে জনশক্তি রফতানির দ্বার খুলেছে। আরব আমিরাতে ১৯টি ক্যাটাগরিতে জনশক্তি পাঠাবে বাংলাদেশ। নতুন করে এই জনশক্তি নেয়ার ব্যাপারে দেশটির সঙ্গে বুধবার একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এদিন থেকেই যা কার্যকর হবে।

দেশটির রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত চুক্তিতে বাংলাদেশের পক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এবং আরব আমিরাতের পক্ষে মানবসম্পদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সাইফ আহমেদ আল সুআইদি চুক্তিতে সই করেন।

বিগত কয়েক মাসের আলাপ-আলোচনার পর এই চুক্তি সম্পন্ন হলো। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বেশ কয়েকটি বিষয়ে সুনির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে। এর মধ্যে রয়েছে জনশক্তি নিয়োগের বিধান, পদ্ধতি, রিক্রুটমেন্ট এজেন্সি ও উভয় দেশের সরকারের দায়িত্ব ও কর্তব্য, কর্মীদের অধিকার ও সুযোগ-সুবিধার বিষয়টি।

আরব আমিরাতে বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় ২০১৭ সালে কার্যকর হওয়া আইনের ব্যবস্থা নেয়া হবে। চুক্তি বাস্তবায়নে উভয় দেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি জয়েন্ট কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এ কমিটিকে সুনির্দিষ্ট কিছু দায়িত্ব দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আরব আমিরাতের মানবসম্পদবিষয়ক মন্ত্রী নাসের আল হামলি, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সুজায়েত উল্ল্যা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তারেক আহমেদ এবং দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল এস. বদিরুজ্জামান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

আরব আমিরাতে ১৯ ক্যাটাগরিতে জনশক্তি পাঠাবে বাংলাদেশ

আপডেট সময় ০৪:৪৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮