ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদেশ ভ্রমণের অনুমতি পেলেন সালমান

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান বিদেশ ভ্রমণের অনুমতি পেয়েছেন। মঙ্গলবার সকালে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছেন যোধপুর জেলা ও সেশন আদালত।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বলিউডে জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই নায়ককে গত ৫ এপ্রিল কারাদণ্ড দেয়া হয়। এরপর যোধপুর কেন্দ্রীয় কারাগারে দুদিন কারাভোগের পর গত ৭ এপ্রিল জামিনে মুক্তি পান তিনি।

তখন বাদীপক্ষের আইনজীবী মহিপাল বিষ্ণোই ভারতীয় সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘জামিনের জন্য এ অভিনেতাকে ২৫ হাজার রুপি করে দুটি বন্ড কিনতে হয়েছে। আর আদালতের অনুমতি ছাড়া তিনি দেশত্যাগ করতে পারবেন না। আগামী ৭ মে সশরীরের তাকে আবারো আদালতে হাজির হতে হবে।’

ভারতের বাইরে ভ্রমণের বিষয়ে আদালত নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এবার সালমানের ওপর আরোপিত এ নিষেধাজ্ঞা তুলে নিয়ে দেশের বাইরে ভ্রমণের অনুমতি দিয়েছেন ভারতের যোধপুর জেলা ও দায়রা জজ। জামিনের দিনই দেশের বাইরে ভ্রমণের জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিলেন সালমান খান। তারপরই বিজ্ঞ আদালত অনুমতি দিয়েছেন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

আগামী ২৫ মে থেকে ১০ জুলাই পর্যন্ত কানাডা, নেপাল ও যুক্তরাষ্ট্রে সালমান খান সিনেমার শুটিং করবেন বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

গত ৫ এপ্রিল যোধপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেব সিং খাতরি বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি ১০ হাজার রুপি জরিমানা করা হয় এ অভিনেতাকে। অভিযুক্ত অন্যরা এ মামলা থেকে অব্যাহতি পান।

১৯৯৮ সালে হিন্দি সিনেমা ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিং চলাকালীন যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। পরবর্তী সময়ে এ বিষয়ে মামলাও দায়ের হয়। সিনেমাটিতে সালমান খানের সহশিল্পী সাইফ আলী খান, সোনালী বেন্দ্রে, টাবু ও নীলমকেও এ মামলায় অভিযুক্ত করা হয়।

প্রায় দুই দশক ধরে চলে আসছিল এ মামলা। ভারতের বন্যপ্রাণী আইন অনুযায়ী বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা দণ্ডনীয় অপরাধ। বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ এই হরিণকে ভক্তি করেন এবং এটি রক্ষায় কাজ করে থাকেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিদেশ ভ্রমণের অনুমতি পেলেন সালমান

আপডেট সময় ০৪:০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮