ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঠাকুরগাঁওয়ে প্রহরীকে বেঁধে রেখে ৩ অটো লুট

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁও সদর উপজেলায় আবদুল করিম নামে এক প্রহরীকে ভুট্টার ক্ষেতে বেঁধে রেখে তিনটি অটোচার্জার গাড়ি লুট করে নিয়ে গেছে ডাকাতরা। মঙ্গলবার রাতে উপজেলার সেনিহারী এলাকায় মেসার্স তাহিনুর হাসকিং মিলে ডাকাতির পর ওই গাড়িগুলো নিয়ে যায় ডাকাতরা।

হাসকিং মিলের মালিক মামুন অর রশিদ জানান, প্রতিদিনের ন্যায় রাতে প্রহরীকে রেখে তিনি বাড়িতে যান।বুধবার সকাল ৬টার দিকে মিলের প্রতিবেশী জিল্লুর রহমানের মাধ্যমে খবর পেয়ে তিনি মিলে এসে দেখেন, দরজার তালা খোলা। রাত ২টা থেকে ৩টার মধ্যে ৭-৮ জনের একদল ডাকাত হাসকিং মিলে হানা দেয়।

তারা মিলের প্রহরীকে পাশে একটি ভুট্টাক্ষেতে নিয়ে বেঁধে রেখে মিলে চার্জে দেয়া ৩টি অটোচার্জার গাড়ি লুট করে নিয়ে যায়। যার মূল্য ৫ লক্ষাধিক টাকা।

স্থানীয়রা ফজরের নামাজের সময় ডাকাডাকি শুনে মিলের পূর্বপার্শে প্রায় ২০০ গজ দূরে একটি ভুট্টাক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল করিমকে উদ্ধার করে।

প্রহরী আবদুল করিম বলেন, রাত ২টার দিকে মুখোশ পরা ৭-৮ জন ডাকাত আমাকে ঘিরে ফেলে এবং পেছন দিক দিয়ে দুহাত বেঁধে মরিচক্ষেতে নিয়ে গিয়ে পা বেঁধে মুখে কাপড় ঢুকিয়ে দিয়ে ভুট্টাক্ষেতে ফেলে রাখে। পরে ডাকাতরা মিল ঘরের তালা ভেঙে মানিক, হারুন ও আজহারুল ইসলামের চার্জে দেয়া ৩টি অটোচার্জার গাড়ি লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, মিল থেকে অটোচার্জার গাড়ি ডাকাতি করে নিয়ে যাওয়ার অভিযোগ অবিশ্বাস্য। তবে অটোচার্জার গাড়ির মালিকদের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে প্রহরীকে বেঁধে রেখে ৩ অটো লুট

আপডেট সময় ০৩:২৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮