ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি নেতারাই নিজেদের কর্মসূচি পণ্ড করছেন: ওবায়দুল

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকার বা আওয়ামী লীগ নয় বরং বিএনপির নেতা-কর্মীরাই নিজেদের কর্মসূচি পণ্ড করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সসম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের। মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভুয়া জন্মদিনের নামে ১৫ আগস্ট কেক কাটেন। এটাকে আমরা ঘৃণা করি। ভুয়া জন্মদিন পালন না করতে আমরা তাকে আহ্বান জানাচ্ছি।’

‘সরকার কর্মসূচি পালনে বাধা দিচ্ছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘তাদের অভিযোগ ভিত্তিহীন। তারাতো বিভিন্ন জায়গায় কর্মসূচি দিচ্ছে কিন্তু সেখানে তারা তাদের নেতাদের সামনে নিজেরাই দ্বন্দ্ব-সংঘাত করে কর্মসূচি পণ্ড করছে।’

ওবায়দুল কাদের বলে, ‘পর্দার আড়ালের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন একজন সংগ্রামী নারী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়ে উঠার পেছনে তার অসামান্য অবদান রয়েছে।’

এ সময় তিনি বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আদর্শকে হৃদয়ে ধারণ করতে নেতাকর্মীদের আহ্বান জানান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মোজাফফর হোসেন পল্টু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

দলটির কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো ১৫ আগস্টে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপি নেতারাই নিজেদের কর্মসূচি পণ্ড করছেন: ওবায়দুল

আপডেট সময় ১২:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭