ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র

অাকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত স্যাম ব্রাউনবেক বলেছেন, নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় বোঝা। যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাশে আছে। যুক্তরাষ্ট্র চায় রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমার ফেরত নিতে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে।

বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ‘ট্রানজিট ক্যাম্প’ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এ সময় উপস্থিত ছিলেন।

স্যাম ব্রাউনবেক বলেন, ‘রোহিঙ্গারা জাতিগত নিধনের শিকার। ধর্মীয় সংখ্যালঘু হিসেবেও তারা নির্যাতিত।’ তিনি বলেন, ‘রোহিঙ্গারা যাতে ন্যায়বিচার পায় ও নিরাপদে স্বদেশে ফিরতে পারে এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র কাজ করছে।’

এর আগে বেলা ১১টায় মার্কিন দলটি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি কোনারপাড়া সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে যায়। সেখানেও তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এ সময় ইউএনএইচসিআর ও আইওএমসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্যাম ব্রাউনবেকসহ মার্কিন প্রতিনিধিদলটি ঢাকা থেকে বিশেষ বিমানযোগে কক্সবাজার পৌঁছায়। দুপুর দেড়টার দিকে ট্রানজিট ক্যাম্প পরিদর্শন শেষে মার্কিন দলটি ঢাকার উদ্দ্যেশ কক্সবাজার ত্যাগ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১২:১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮