ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভুল ছেলেটারও হতে পারে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

দুই পাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে হাত হারিয়ে মারা যাওয়া যুবকের মৃত্যুর ঘটনায় চালককে একতরফা দোষ দিতে নারাজ সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি মনে করেন, এখানে ছেলেটিরও ভুল থাকতে পারে।

গত ৩ এপ্রিল রাজধানীতে হাত হারানো রাজীব মারা যান মঙ্গলবার (১৭ এপ্রিল) প্রথম প্রহরে। পরদিন রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখতে যাওয়া কাদেরের কাছে এই মৃত্যু নিয়ে প্রশ্ন রাখেন সাংবাদিকরা।

এই মৃত্যুর পেছনে সড়কের অবস্থাপনা দায়ী কি না-এমন প্রশ্নে সড়ক মন্ত্রী বলেন, ‘সড়কের খারাপ-ভালো তো এর সঙ্গে জড়িত না। যারা চালাচ্ছে এবং গাড়িতে যারা আরোহী, তারা এর সঙ্গে দায়ী।’

‘হতে পারে ওই ছেলেটাও ভুল করতে পারে। তার দাঁড়ানোটা সঠিক নাও হতে পারে। এ ব্যাপারে চালকদের সচেতন হতে হবে।’

দুর্ঘটনার দিন রাজীব বিআরটিসির বাসে দরজায় দাঁড়িয়ে যাচ্ছিলেন। এ সময় স্বজন পরিবহনের এক বাসের চাপায় তার ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রাজীব বাস থেকে পড়ে গিয়ে মস্তিস্কে আঘাত পান। আর এই আঘাতেই মৃত্যু হয়েছে তার।

রাজীবের হাত চাপা পড়ার ছবি প্রকাশ হলে এ নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়। গণপরিবহনের নৈরাজ্যের বিষয়টি আবার সামনে চলে আসে।

তবে সড়ক মন্ত্রী এই দুর্ঘটনার পেছনে সড়কের কোনো অব্যবস্থাপনাকে দায়ী মনে করেন না। তিনি বলেন, ‘ছেলেটার হাত চলে গেছে, একটা ইমপরটেন্ট কাগজে আমি দেখলাম, সড়ক ব্যবস্থাপনাকে দায়ী করা হয়েছে। এর সঙ্গে সড়ক ব্যবস্থাপনার কী সম্পর্ক?’

তাহলে কে দায়ী?-এমন প্রশ্নে কাদের বলেন, ‘চালকদের সচেতনতা খুব জরুরি। এখানে সড়কের কোনো সম্পর্ক নেই। গাড়ি ওভারটেক করতে গিয়ে একজনের হাত গেল, এর সঙ্গে সড়কের কী সম্পর্ক?’

এদিকে ওবায়দুল কাদেরের এই বক্তব্য নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা দেয় সংবাদকর্মীদের মধ্যে। তবে পরে তিনি সাংবাদিকদের কাছে এই বক্তব্যের ব্যাখ্যা দেন।

এ সময় গাজীপুর ‍ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনে বিএনপির দাবিরও সমালোচনা করেন কাদের। প্রশ্ন রাখেন বিএনপি ক্ষমতায় থাকাকালে কোনো স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন করেছিল কি না।

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে কাদের বলেন, একজন বন্দীর চিকিৎসা হবে না, এই ধরনের অপরাজনীতি আওয়ামী লীগ করে না।

আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করার বিষয়ে বিএনপির ঘোষণার বিষয়ে কাদের বলেন, ‘পারলে তারা তা করুক।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভুল ছেলেটারও হতে পারে: কাদের

আপডেট সময় ১২:০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮