ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ মারা গেছেন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের (বুশ সিনিয়র) স্ত্রী বারবারা বুশ আর নেই। ৯২ বছর বয়সে না ফেরার দেশে চলে যান তিনি। বারবারা যুক্তরাষ্ট্রের আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের (বুশ জুনিয়র) এর মা।

মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানায় বুশ পরিবার। এর আগে গত রবিবার বুশ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, বারবারা বুশ চিকিৎসকদের চেষ্টার বাইরে চলে গেছেন।

রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলিতে পালমোনারি রোগ এবং কনজেস্টিভ হার্টের সমস্যায় ভুগছিলেন বারবারা।

তার ছেলে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জানান, ‘তিনি (বারবারা) আমাদের জন্য বিশাল কিছু ছিলেন। আমাদেরকে আগলে রাখতে এবং শেষপর্যন্ত হাসিখুশি রাখার চেষ্টা করতেন। আমি সৌভাগ্যবান ব্যক্তি কারণ বারবারা বুশ আমার মা। আমরা পরিবারের সদস্যরা সবাই শোকার্ত।’

বারবারা বুশের জন্ম ১৯২৫ সালের ৮ জুন। জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে তার বিয়ে হয় ১৯৪৫ সালের ৬ জানুয়ারি। চলতি বছরের জানুয়ারিতে তারা ৭৩তম বিবাহবার্ষিকী পালন করেছেন। আর যুক্তরাষ্ট্রের ইতিহাসে বারবারাই প্রথম নারী, যার স্বামী এবং ছেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন।

১৯৮৯-১৯৯৩ মেয়াদে হোয়াইট হাউজে ফার্স্ট লেডি হিসেবে থাকার আট বছর পর তিনি ফিরে আসেন তার ছেলে জর্জ ডব্লিউ বুশের অভিষেক অনুষ্ঠানে। তার ছেলে পুননির্বাচিত হলে চার বছর পর আরেকটি অভিষেক অনুষ্ঠানে হোয়াইট হাউজে আসেন বারবারা।

সাদা চুলের জন্য বুশ পরিবারে তাকে ‘বরফ শেয়াল’ (স্নো ফক্স) বলে ডাকা হতো। সূত্র: রয়টার্স

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ মারা গেছেন

আপডেট সময় ০৯:০০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮