ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অন্তঃসত্ত্বা হয়েও বিদেশ সফরে প্রধানমন্ত্রী জাসিন্দা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। পায়ে খানিকটা ব্যথা। আর সিঁড়ি বেয়ে ওঠার সময় ধীরে হাঁটতে হয়। এর পরও ইউরোপ সফরে গেছেন তিনি।

সোমবার থেকে শুরু হয়েছে জাসিন্দার এ সফর। ফ্রান্স ও বার্লিন ঘুরে বৃহস্পতিবার লন্ডনে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন তিনি। গত অক্টোবরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন লেবার পার্টির এ ৩৭ বছর বয়সী নেত্রী।

জানুয়ারিতে তার সন্তানসম্ভবা হওয়ার খবর জানাজানি হয়। এর পর থেকে কর্মরত মা হিসেবে রীতিমতো দৃষ্টান্ত হয়ে উঠেছেন তিনি। প্যারিসে পৌঁছে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে কথা বলেন জাসিন্দা।

তিনি বলেন, ‘শুরুর দিনগুলোতে সকালের দিকে বেশ অসুস্থ বোধ করতাম। তখন ব্যাপারটা কেউ জানতই না। এখন পায়ের ব্যথা একটু বেড়েছে, তবে তা কাজকর্মে প্রভাব ফেলছে না।’

সাক্ষাৎকার দেয়ার সময় পায়ে ব্যথার জন্যই জুতো না পরে শুধু মোজা পরে ছিলেন জাসিন্দা।

এ জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘কিছু দিন পর হয়তো খুব বেশি চলাফেরা করায় কিছুটা অসুবিধা দেখা দিতে পারে। তবে এর জন্য যাতে বিশেষ কোনো অসুবিধে না হয়, সে বিষয়ে আমি সচেতন।’

আগামী জুন মাসে ৬ সপ্তাহের জন্য মাতৃত্বকালীন ছুটিতে যাবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। ১৯৯০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো সন্তানের জন্ম দেন। এ তালিকায় জাসিন্দা আর্ডার্ন আছেন দুই নম্বরে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অন্তঃসত্ত্বা হয়েও বিদেশ সফরে প্রধানমন্ত্রী জাসিন্দা

আপডেট সময় ১০:৪৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮