ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

কালবৈশাখী তাণ্ডবে নৌকার মাঝি নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোলার লালমোহনে কালবৈশাখী ঝড়ে চার শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে এক মাঝির নিহত হয়েছেন। ঘর ও গাছের চাপায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতদের লালমোহন সদর হাসপাতালে ভর্তিও করা হয়েছে।

স্বরুপকাঠি থেকে পাঠকাঠি নিয়ে আসা একটি নৌকা ফরাজগঞ্জের কাছে তেঁতুলিয়া নদীতে নৌকা ডুবে মাঝি আবদুস শুকুর নিহত হয়। তার বাড়ি যশোর।

এছাড়া স্কুল, মাদ্রাসা ও মসজিদসহ আরও ৫০টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে পড়ে। প্রায় সহস্রাধিক গাছপালা উপড়ে পড়েছে।

জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে কালবৈশাখী ঝড় হানা দেয়। মুহূর্তে বাতাসের বেগ ও ভারী বর্ষণ শুরু হয়ে চারদিক অন্ধকার হয়ে যায়। স্কুল চলাকালীন সময় এ ঝড় শুরু হলে পৌর এলাকার মধ্যে লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, মায়ানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের টিনের ঘর ভেঙে পড়ে ও ওয়াল সেড ভবনের টিনের চালা উড়ে বিধ্বস্ত হয়।

এসময় কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ, যুগল চন্দ্র শীল, মঈনুল ইসলাম, মাহাদী, মিতা মজুমদার, ইমরান, মারুপ, নাঈমুল, কমল কৃষ্ণ, পারভেজ ও মায়ানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র শান্ত, হৃদয়, রিয়াজ, শুভ আহত হয়।

লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ইমা হক, চরভূতা ১নং ওয়ার্ডেও মাসুদ (৪৫), নয়ানীগ্রামের তাজু আহত হয়। এছাড়া করিম রোড এলাকার মরিয়ম বেগম নয়নের ঘর, ৮নং ওয়ার্ডেও প্রতিবন্ধী ফারুক, মো. আলমগীর, খালপাড়ের হারিছ আহমেদসহ পৌর এলাকা ও ইউনিয়ন পর্যায়ে অন্তত ৩০০ ঘর বিধ্বস্ত হয় বলে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ জানান।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত ঘরের জন্য এমপি মহোদয়ের সুপারিশে তালিকা করে প্রত্যেকের জন্য দুই বান্ডিল ডেউ টিন, ২০ কেজি চাল ও নগদ ছয় হাজার টাকা বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা প্রণয়নের কাজ চলছে। এখন পর্যন্ত পূর্ণ বিধ্বস্ত ঘরের সংখ্যা ১৫০ ও আংশিক ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা ২৫০ পাওয়া গেছে। একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’

কালবৈশাখী তাণ্ডবে নৌকার মাঝি নিহত

আপডেট সময় ০৯:৪৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮