ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, পুলিশসহ গ্রেফতার ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশ কনস্টেবল (সিপাহি) পদে চাকরি নেওয়ার দায়ে দুই কনস্টেবল ও এ সহযোগীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, বড়াইগ্রাম উপজেলার বাগডোব গ্রামের সাইফুল জোয়ার্দারের ছেলে কনস্টেবল ইমরান হোসেন (২০), নাটোর সদর উপজেলার লালমণিপুর গ্রামের ফরজ মণ্ডলের ছেলে কনস্টেবল রবিন হোসেন (১৯) ও তাদের সহযোগী নাটোর পুলিশ লাইনসের বাবুর্চি নাটোর সদর উপজেলার বড়হরিশপুর এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে সোহাগ (৩১)।

সোমবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত অপর তিনজনকে আটক করতে পুলিশের অভিযান চলছে।

মঙ্গলবার নাটোর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আকিবুল ইসলাম দৈনিক আকাশকে জানান, গত ২৪ ফেব্রুয়ারি নাটোরে পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগ দেয়া হয়। এ নিয়োগের সময় রবিন, ইমরান ও নাটোর পুলিশ লাইনের বাবুর্চি সোহাগসহ অপর তিন ব্যক্তির সহযোগিতায় ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেন।

পরে পুলিশি তদন্তের সময় তাদের দেয়া মুক্তিযোদ্ধার সনদটি জাল বলে নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হলে তাদের গ্রেফতার করা হয়। অন্য তিনজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, পুলিশসহ গ্রেফতার ৩

আপডেট সময় ০৯:০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮