ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সৌদি আরবে দুই দিনের সরকারি সফর শেষে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) যোগ দিতে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার ভোরে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

ছয় দিনের যুক্তরাজ্য সফরকালে প্রধানমন্ত্রী কমনওয়েলথ সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক (সিএইচওজিএম) এবং অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন। এ বছর সিএইচওজিএমের প্রতিপাদ্য হচ্ছে- ‘অভিন্ন ভবিষ্যৎ অভিগামী’।

এর আগে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমানটি স্থানীয় সময় সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দর ত্যাগ করে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এবং বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

সৌদি বাদশাহ ও দুটি পবিত্র মসজিদের হেফাজতকারী সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে রোববার রাতে সৌদি আরবের দাম্মাম পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় আল জুবাইল প্রদেশে অনুষ্ঠেয় ‘গাল্ফ শিল্ড-১ নামে একটি যৌথ সামরিক মহড়ার কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রী সৌদি বাদশাহ ও দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে ওই অনুষ্ঠানে যোগদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮