ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভারতের পুলিশের হাতে বাংলাদেশি আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

অনুপ্রবেশের দায়ে ভারতের পুলিশের হাতে এক বাংলাদেশি আটক হয়েছে। আটক বাংলাদেশিকে আদালতের মাধ্যমে ভারতের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ।

শনিবার রাতে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ওপারে তাকে আটক করা হয়। আটক পানাতু হোসেন (২৭) বুড়িমারী ইউনিয়নের আদর্শপাড়া এলাকার ঝলু মিয়ার ছেলে।

এনিয়ে রোববার দুপুরে বুড়িমারী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

কোম্পানি পর্যায়ের ওই পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ৬১ বিজিবির বুড়িমারী সদর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ও ভারতের পক্ষে ৬১ বিএসএফের বিএসবাড়ি ক্যাম্পের কমান্ডার মনির কেআর শ্রী বাস্তব নেতৃত্ব দেন।

বুড়িমারী ৬১ বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ভারতের বিএসবাড়ি গ্রামের একটি বাড়ি থেকে বাংলাদেশি পানাতুকে আটক করে সেদেশের পুলিশ। অবৈধ অনুপ্রবেশের দায়ের আটক বাংলাদেশিকে ভারতীয় আদালতের মাধ্যমে সেদেশের কারাগারে পাঠানো হয়েছে বলেও রোববারের পতাকা বৈঠকে জানিয়েছেন বিএসএফ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ভারতের পুলিশের হাতে বাংলাদেশি আটক

আপডেট সময় ১১:০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮