ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাতিজার হাতে চাচা খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা লতিফ ঘরামী। রোববার সকালে উপজেলার আন্ধার মানিক তুলাতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত লতিফ ঘরামী (৫৫) উপজেলার সদর ইউনিয়নের বকসীর ঘটিচোরা গ্রামের মৃত. আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। তিনি সাবেক ইউপি সদস্য ছিলেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭-৮ বছর ধরে লতীফ ঘরামীর সঙ্গে বড় ভাই করিম ঘরামীর জমি-জমা নিয়ে বিরোধ চলছিলো। ওই জমি নিয়ে দুপক্ষের মারামারিসহ আদালতে একাধিক মামলা বিচারাধীন। রোববার সকাল সোয়া ছয়টায় লতীফ ঘরামী ও প্রতিবেশি ইদ্রিস অন্য একটি মামলায় পিরোজপুর জজ আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় আগে থেকেই ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে লতিফ এ ইদ্রিসকে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তির পর লতিফ ঘরামী মারা যান এবং ইদ্রিস আশংকাজনক অবস্থায় ভর্তি রয়েছেন।

গুরুতর আহত ইদ্রিস ঘরামী জানান, নিহত লতিফ ঘরামীর বড় ভাই করিম ঘরামীর ছেলে আল আমীন, নাতী সজল ও জামাই সবুজ তাদেরকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করেছে। এসময় তাদের সাথে আরও ১৫-১৬ জন লোক ছিলো।

মঠবাড়িয়া থানার এসি গোলাম সরোয়ার জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে প্রতিপক্ষরা মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাতিজার হাতে চাচা খুন

আপডেট সময় ১০:৪৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮