ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএসএফকে মিষ্টি দিয়ে বৈশাখের শুভেচ্ছা বিজিবির

অাকাশ জাতীয় ডেস্ক:

বৈশাখের শুভেচ্ছা জানাতে বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হিলি সীমান্তে কর্মরত সদস্যরা।

শনিবার সকালে হিলি সীমান্তে তারা এক সঙ্গে মিলিত হয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

বিজিবি হিলি চেকপোষ্ট কোম্পানী কমান্ডার আবু নাছের জানান, বাংলাদেশ-ভারত এ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সীমান্তে কর্মরত সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি আর ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবের সময় উভয় বাহিনী একে অপরকে মিষ্টিসহ নানা উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। এতে উৎসবের আনন্দকে এক সঙ্গে উপভোগ করা সম্ভব হয়। এরই ধারাবাহিকতায় ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের ভারত-হিলি ক্যাম্প কমান্ডেন্ট ইন্সপেক্টর ওয়াজির চান-এর হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

এ দিকে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানির সকল কার্যক্রম বন্ধ ছিলো। কিন্তু চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশে পাসপোর্টধারী যাত্রী চলাচল ছিলো স্বাভাবিক।

Tag :
আপলোডকারীর তথ্য

সৌদিতে দণ্ডিত সুইটি: দুই মাস পর ফেরার অপেক্ষায় প্রহর

বিএসএফকে মিষ্টি দিয়ে বৈশাখের শুভেচ্ছা বিজিবির

আপডেট সময় ০৬:৫৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮