ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মঙ্গল শোভাযাত্রায় লাখো মানুষের ঢল

অাকাশ জাতীয় ডেস্ক:

সোনার মানুষের কামনা এবং জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতাকে পরাভূত করে অসাম্প্রদায়িক চেতনার বিকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা।

শনিবার সকাল সোয়া নয়টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এই শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামানের নেতৃত্বে চারুকলা অনুষদ থেকে বের হওয়া এই শোভাযাত্রায় অংশ নিয়েছে লাখো মানুষ।

রাজধানী ঢাকা ছাড়াও সারাদেশে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ঢাকাতেও চারুকলা ইনস্টিটিউটের পাশাপাশি বিভিন্ন এলাকায় স্কুল বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বের হয় এই শোভাযাত্রা।

তিন দশক ধরে বর্ষবরণের অন্যতম আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। এবারের শোভাযাত্রার স্লোগান ঠিক করা হয়েছে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি।’

শোভাযাত্রাকে ঘিরে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চললেও এর কোনো প্রভাব পড়েনি। এসব অপপ্রচারে কান না দিয়ে লাখো মানুষ শোভাযাত্রায় সমবেত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ এতে অংশ নিয়েছে।

প্রতিবারের মতো এবারও নানা ধরনের জীবজন্তুর বিশালাকারের প্রতিকৃতি নিয়ে বের হয়েছে এই শোভযাত্রা। এছাড়া রয়েছে হরেক রঙের হাতি, বাঘ, ফুল, পাখির প্রতিকৃতি।

নারীরা পরেছেন লাল, সাদা শাড়ি। হাতভর্তি কাঁচের চুড়ি। চুলে বেলি ফুল। শিশুরাও সেজেছে লাল, সাদার সাজে। পুরুষদের সাজও তাই। বাংলার চিরায়ত সাজে নববর্ষ বরণ করছে সবাই।

১৯৮৬ সালে পয়লা বৈশাখে যশোরে একটি সংগঠন এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছিল। তিন বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এই শোভাযাত্রার আয়োজন করে। এরপর বছর বছর এর পরিসর বেড়েছে। বেড়েছে মানুষের অংশগ্রহণ।

বাঙালির প্রাণের এ উৎসব উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট এবং ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনও পৃথকভাবে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মঙ্গল শোভাযাত্রায় লাখো মানুষের ঢল

আপডেট সময় ০২:২০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮