ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩৩৩ ফোন করে মিলবে তথ্যসেবা

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশে সরকারি তথ্যসেবা পেতে যোগ হলো আরও একটি হটলাইন ৩৩৩ (ট্রিপল ত্রি)। ৯৯৯-এর পর এবার ‘তথ্য ও সেবা সবসময়’ জনগণের দ্বারগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে চালু হলো ৩৩৩ সেবা।

বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব নজিবুর রহমানের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘সরকারের অনেক পরিকল্পনা আছে। দেশের সরকারি যত সেবা আছে, সব সেবাই মানুষের হাতের কাছে পৌঁছে দেব আওয়ামী লীগ সরকার।’

সরকারি দপ্তরের সেবা পাওয়ার জন্য এখন আর কাউকে সরকারি দপ্তরে আসতে হবে না উরেল্লখ করে তিি নবলেন ‘এটি হচ্ছে আমাদের স্বপ্ন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন।’

জানা গেছে, চালু হওয়া ট্রিপল থ্রিতে (৩৩৩) ফোন করে সরকারি সেবা পাওয়ার পদ্ধতির তথ্য, কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের তথ্য, বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকার এবং পর্যটন ও জেলা সম্পর্কিত তথ্য জানা যাবে।

এছাড়াও ভোক্তা অধিকার, দুর্যোগ, নাগরিক সেবার পদ্ধতি, ভেজাল দ্রব্য, পরিবেশ দূষণ, বাল্য বিবাহ সংক্রান্ত তথ্যও মিলবে এ হটলাইনে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ১২ ডিসেম্বর রাজধানীর আব্দুল গণি রোডে পুলিশ কন্ট্রোল রুমে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়। চার মাসের মাথায় এবার উদ্বোধন করা হলো ৩৩৩ সেবার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৩৩৩ ফোন করে মিলবে তথ্যসেবা

আপডেট সময় ০২:০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮