ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের বড়াইগ্রামে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে দুজন নিহত হন। এ সময় আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার ভোররাত সোয়া ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইরমারী ব্রিজ এলাকায় নূর-এ আলম ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চা দোকানদার শাহ মাহমুদ (৫৫) উপজেলার শ্রীরামপুর এলাকার মৃত দেছের আলীর ছেলে ও হোটেল কর্মচারী হাসিনা খাতুন (৫০) কায়েমকোলা এলাকার আমিরউদ্দিনের স্ত্রী।

বনপাড়া হাইওয়ে থানার ওসি বিএম শামসুন নূর জানান, ময়মনসিংহ থেকে মাছবোঝাই একটি ট্রাক (যশোর-য-১১-০৩১৯) পাবনা যাচ্ছিল। পথে ওই এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চায়ের দোকান ও হোটেলে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ সময় আহত হয় একজন। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, নিহত ২

আপডেট সময় ১০:৩২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮