ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

১০ টাকা দেয়ার প্রলোভন দিয়ে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

বড়লেখা উপজেলার দুর্গম এলাকায় স্কুল থেকে এক শিশু শিক্ষার্থী বাড়ি ফেরার পথে ১০ টাকা দেয়ার প্রলোভন দিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করে এক যুবক। এ সময় শিশু শিক্ষার্থীর হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

নির্যাতিতা শিশু উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী (৭)। গ্রেফতার হওয়া যুবক জাহাঙ্গির আলম (১৮)বোবারথল ইসলামনগর গ্রামের লোকমান হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুরে উপজেলার বোবারথল গ্রামের কড়ইছড়া নামক নির্জন স্থানে এ ঘটনাটি ঘটেছে।

বুধবার আদালতের মাধ্যমে গ্রেফতার যুবককে জেলহাজতে প্রেরণ করেছে। এর আগে মঙ্গলবার রাতে নির্যাতিত শিশুর মায়ের মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ ও নির্যাতিতার পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টায় স্কুল ছুটির পর দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া সহোদরের (৮)সঙ্গে নির্যাতিত শিশুটি বাড়ি ফিরছিল। পথে বড় ভাই পিছনে পড়ে যায়। এ সুযোগে জাহাঙ্গির আলম ১০ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে শিশু শিক্ষার্থীকে ডেকে নেয়।

কড়ইছড়া নামক নির্জন স্থানে হাত, পা বেঁধে মুখ ও গলা চেপে ধরে তাকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বড়লেখা থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান জানান, নির্যাতিতা শিশু শিক্ষার্থীর মায়ের দায়ের করা ধর্ষণ মামলায় রাতেই পুলিশ অভিযুক্ত জাহাঙ্গির আলমকে গ্রেফতার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

১০ টাকা দেয়ার প্রলোভন দিয়ে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

আপডেট সময় ০৯:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮