ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০ জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার সিরাজগঞ্জে আগুনে ৪ বসতবাড়ি পুড়ে ছাই ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার

তাসের ঘরের মতো ভেঙে যাবে বিএনপির স্বপ্ন: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশীরা ক্ষমতায় বসাবে বিএনপির এমন দিবা স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে যাবে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্রী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এই ছাত্রী সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, ‘সংসদ ভেঙে দেয়া, বিদেশিরা অথবা আদালত ক্ষমতায় বসাবে এমন দিবাস্বপ্ন যারা দেখছেন, তাদের সেই রঙিন দিবা স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে যাবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন

তাসের ঘরের মতো ভেঙে যাবে বিএনপির স্বপ্ন: কাদের

আপডেট সময় ০৮:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭