ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

৮ মাস পর তাড়িয়ে দেয়া রোহিঙ্গাদের ক্যাম্পে মিয়ানমারের মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসার আট মাস পর রোহিঙ্গাদের খোঁজ খবর নিতে এবং রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করতে কক্সবাজারে উখিয়ায় এসেছেন মিয়ানমারের সমাজকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন মন্ত্রী ড. উইন মায়াত আয়ে।

বুধবার সকাল ১০টায় একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে তিনি প্রতিনিধিদলসহ সকাল ১০টা ৫০ মিনিটের দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে পরিদর্শন শুরু করেন।

সূত্র মতে, মিয়ানমার মন্ত্রী ক্যাম্পের বেশ কিছু এলাকা পরিদর্শন শেষে বর্তমানে কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলছেন।

এদিকে রোহিঙ্গা ইস্যু শুরুর পর থেকে প্রথম বারের মত মিয়ানমার থেকে মন্ত্রী কিংবা প্রতিনিধি দল রোহিঙ্গাদের দুর্দশা দেখতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন।

গত ২৫ অগাস্ট মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে সাত লাখের বেশি রোহিঙ্গা। রাখাইনে তাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ।

প্রথম দফায় প্রত্যাবাসনের জন্য আট হাজার ৩২ জনের একটি তালিকাও দেয়া হয়েছিল মিয়ানমারকে। ওই তালিকা যাচাই-বাছাই করে ৩৭৪ জনকে রাখাইনের বাসিন্দা হিসেবে চিহ্নিত করার কথা জানিয়ে মিয়ানমার কর্তৃপক্ষ বলেছে, যে কোনো সময় তাদের ফিরিয়ে নিতে প্রস্তুত তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

৮ মাস পর তাড়িয়ে দেয়া রোহিঙ্গাদের ক্যাম্পে মিয়ানমারের মন্ত্রী

আপডেট সময় ১২:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮