ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ ৫ সরকারি ওয়েবসাইট হ্যাকড

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট হ্যাক হবার পরের দৃশ্য

অাকাশ জাতীয় ডেস্ক:

গত রোববার থেকে চলমান কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছে হ্যাকাররা। ইতিমধ্যে তারা রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটসহ ৫টি গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে বেশ কয়েকটি সরকারি সাইটে ব্রাউজ করলে সেগুলো হ্যাক হয়েছে বলে দেখাচ্ছে। হ্যাকাররা ওই সাইটগুলো হ্যাক করার পর সেখানে উপরে শিরোনাম হিসেবে ‘হ্যাকড বাই বাংলাদেশ’ এবং তার নিচে বাংলাদেশের পতাকা হাতে শাহবাগে আলোচিত প্রতিবাদীর ছবি দেয়া হয়েছে।

রাত ১০টার দিকে বঙ্গভবনের ওয়েবসাইট (bangabhaban.gov.bd), প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট (www.pmo.gov.bd), জাতীয় সংসদের ওয়েবসাইট (parliament.portal.gov.bd), স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mha.gov.bd) বিসিএস প্রশাসনের ওয়েবসাইট (bcsadminacademy.gov.bd) এবং কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (moa.gov.bd) গেলে একই দৃশ্য দেখা যায়।

এবিষয়ে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম এনালিস্ট মাহাবুবুর রহমান দৈনিক আকাশকে বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে এটি অনেক বড় একটি আক্রমণ। হ্যাকাররাও এতে যোগ দিয়েছে জানতে পেরে অবাক হচ্ছি। এই ট্রেন্ডটা আগে শুধু বিদেশে দেখতাম। একইভাবে অনলাইনে এভাবে সাইবার আন্দোলন বাংলাদেশে এর আগে হয়নি বললেই চলে। আমাদের দেশীয় সাইটগুলোকে সিকিউর রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। মন্ত্রণালয়গুলোতে দক্ষতার ভিত্তিতে নিয়োগের অভাব পরিষ্কার দেখা যাচ্ছে।

সাইটগুলো হ্যাক করার পর সেখানে প্রদর্শিত ছবির নিচে হ্যাশট্যাগ দিয়ে Reform Quota BD, Stop the Genocide, Reform Quota System, Bangladesh, Student Protest, United WE Stand, No_Private or Publice Discrimination বেশ কিছু শ্লোগান লেখা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ ৫ সরকারি ওয়েবসাইট হ্যাকড

আপডেট সময় ১১:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮