ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তেলেগু পরিচালকরা অভিনেত্রীদের শয্যাসঙ্গী বানায়: রেড্ডি

আকাশ বিনোদন ডেস্ক:

কাস্টিং কাউচের প্রতিবাদ করে টপলেস হয়েছেন তিনি। শরীর থেকে পোশাক সরিয়ে প্রকাশ্যে রাস্তায় প্রতিবাদ করেছেন, যা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় বইতে শুরু করেছে। ফের বিস্ফোরক মন্তব্য করলেন তেলুগু অভিনেত্রী শ্রী রেড্ডি।

গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শ্রী রেড্ডি বলেন, নামজাদা এক প্রযোজকের ছেলে আমার সঙ্গে অশালীন ব্যবহার করেছেন। স্টুডিওর মধ্যে নিয়ে জোর করে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন প্রযোজকের ছেলে। শুধু তাই নয়, টলিউডে (তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি) অভিনয় করতে হলে, অভিনেত্রীদের ব্যবহার করা হয় বলেও সরব হন রেড্ডি। খবর জি নিউজের।

তিনি জানান, বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য তাকে কখনও যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দেয়া হতো, আবার কখনও নগ্ন ভিডিও পাঠানোর কথা বলা হতো। কখনো কখনো তার সঙ্গে সেক্স চ্যাটের প্রস্তাব দেয়া হতো।

কখনও প্রযোজক, কখনও পরিচালক আবার কখনও কোনও বড় অভিনেতা তাকে এ ধরনের কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ করেন রেড্ডি। পাশাপাশি তেলুগু সিনেমার স্টুডিওগুলো সব অসৎ কাজের জন্য ব্যবহার করা হয়। ওই জায়গাগুলোতে অভিনেত্রীদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ করেন শ্রী রেড্ডি।

পাশাপাশি তার আরও অভিযোগ, উত্তর ভারতের একাধিক অভিনেত্রী তেলুগু সিনেমায় কাজ করছেন। তাদের দিয়েই অভিনয় করানো হচ্ছে কারণ যৌনতা নিয়ে তাদের কোনও বাধা নেই। জনপ্রিয় পরিচালক কিংবা প্রযোজকদের শয্যাসঙ্গিনী হতেও তারা পিছপা হন না কখনও। আর সে কারণেই উত্তর ভারতের একাধিক অভিনেত্রীকেই তেলুগু সিনেমায় এখন অভিনয় করতে দেখা যায়।

তেলুগু অভিনেত্রীরা কোনও পরিচালক বা প্রযোজকের শয্যাসঙ্গিনী হতে পারেন না বলেই বর্তমানে তারা সেভাবে জায়গা করে নিতে পারছেন না বলেও দাবি করেন শ্রী রেড্ডি।

পরিচালক, প্রযোজকরা তেলুগু অভিনেত্রীদের ‘সেক্স ডল’-এ পরিণত করেছেন বলেও অভিযোগ করেন শ্রী। তিনি বলেন, কাজের জন্য কখনও কখনও পরিচালক, প্রযোজক, নায়কের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গেও বিছানা ভাগ করে নিতে হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তেলেগু পরিচালকরা অভিনেত্রীদের শয্যাসঙ্গী বানায়: রেড্ডি

আপডেট সময় ১০:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮